ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, বিপাকে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ October, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, বিপাকে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ October, ২০২৪ |
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা আরেকটি বড় ধাক্কা খেল। গ্রুপ বি-এর শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজেই পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বলের হিসেবে ৪৩ আর উইকেটের হিসেবে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজায় দু’দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিক্ষেত্রেই দ্বিতীয় সেরা ছিল টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করতে পারে নিগার-মোস্তারিরা। ক্যারিবীয়দের জন্য যেটি ছিল অত্যন্ত সহজ লক্ষ্য। তাদের অধিনায়কের ৩৪ ও বাকি ব্যাটারদের কল্যানে সহজেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন করিশমা রামহারাক, যিনি ১৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হন। পরে ব্যাটিংয়ে ডিয়ান্দ্রা

ডটিনের জোড়া ছক্কায় জয় নিশ্চিত করে ফেলে তারা। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস বলেন, ‘আমরা বল হাতে শৃঙ্খলা দেখিয়েছি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। ব্যাটিংয়েও মেয়েদের ইচ্ছাশক্তি ছিল দারুণ। তবে স্টেফানি টেইলরের হাঁটুর সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়। আমাদের দল হিসেবে প্রতিটি ম্যাচ জিততে হবে, তাই তাকে মাঠে রাখার প্রয়োজন ছিল।’ বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের ব্যাটিং পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ভালো শুরু করলেও মাঝের ওভারে অনেক ডট বল খেলেছি এবং উইকেটও হারিয়েছি। তাদের বোলাররা দারুণ বল করেছে এবং আমরা সিঙ্গেল নেওয়ার সুযোগগুলো হারিয়েছি, যা চাপ তৈরি করেছে। তবে টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি

এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ইতিবাচক থাকা উচিত।’ এদিকে, বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখন কেবল গণিতের উপর নির্ভর করছে। তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে বড় জয় প্রয়োজন, সেই সঙ্গে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের বড় জয় আশা করতে হবে। ম্যাচ শেষে করিশমা রামহারাক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। উইকেট কিছুটা ধীর ছিল, তাই যতটা সম্ভব গতি পরিবর্তন করে বল করতে হয়েছে। ধৈর্য ধরে খেললে উইকেট আসবেই।’ বাংলাদেশের জন্য টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে পড়লেও তারা এখনও টিকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার