ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের
ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী
বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত
শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে
‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর
ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু
ওয়ারেন্টভুক্ত আসামির ঘরে মিলল অস্ত্র
চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. নুর উদ্দিন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির ঘরে একটি দেশীয় এলজি ও রামদা পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল এ তথ্য জানিয়েছেন।
রাউজান থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউপির অন্তর্গত ২নং ওয়ার্ডস্থ উত্তর সর্ত্তা সাকিনের সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুর উদ্দিনের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নীচ থেকে একটি দেশীয় এলজি ও বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, প্রাথমিক অনুসন্ধানে আসামি নুর উদ্দিন পার্বত্য এলাকা
হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানা অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানা অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।



