এবার কুয়েতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ November, ২০২৬

এবার কুয়েতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ |
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করার জেরে ঘনিষ্ঠ বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। গতকাল ৩রা নভেম্বর, মঙ্গলবার দেশটির ফৌজদারি আদালত এ রায় দেন। কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন অভিযুক্ত বাংলাদেশির বন্ধু। একবার তার বাসায় বেড়াতে গিয়ে বন্ধুটি তার স্ত্রীর অনুমতি ছাড়াই ছবি তোলেন। পরে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য আসতে থাকায় সেগুলো সরিয়ে নিতে বন্ধুকে অনুরোধ করেন অভিযুক্ত। তবে তিনি তাতে রাজি হননি। উল্টো আরো ছবি প্রকাশ করেন। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে বন্ধুর ওপর

ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি। প্রসিকিউশনের ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি নিয়ে তাদের কর্মস্থলের বাইরে অপেক্ষা করতে থাকেন। ভুক্তভোগী সেখানে আছেন, তা নিশ্চিত হওয়ার পর তার বেরিয়ে আসার অপেক্ষা করেন। পরে তিনি বাইরে এলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ছবি সরিয়ে নিতে বারবার অনুরোধ করেও ব্যর্থ হওয়ায় তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। আদালত অভিযুক্তের স্বীকারোক্তি ও মামলার অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তাকে ইচ্ছাকৃত

ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ