এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:২৫ অপরাহ্ণ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৫ 189 ভিউ
এশিয়া কাপের আসর শুরুর আগে দারুণ এক প্রস্তুতির বার্তা দিল বাংলাদেশ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে টাইগারদের লক্ষ্য ছিল আসন্ন এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতি নেওয়া। আর প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একতরফা জয় তুলে নিয়ে সে বার্তাই স্পষ্ট করলো বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে পাঠানো হয় নেদারল্যান্ডসকে। তবে শুরু থেকেই চাপে ফেলে দেন তাসকিন, নাসুম ও মোস্তাফিজরা। ইনিংসের প্রথম ছয় ওভারেই হারায় টপ-অর্ডারের তিন ব্যাটার। এরপর পুরোপুরি ভেঙে পড়ে ডাচ শিবির। ১৫ বল হাতে রেখেই ১০৩

রানে অলআউট হয় তারা। একমাত্র লড়াই করেন আরিয়ান দত্ত, ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ঝুলিতে ভরেন দুটি করে উইকেট। এছাড়া মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজ এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৪১তম উইকেট নেন। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে ফেরার পর জুটিবদ্ধ হন তামিম ও অধিনায়ক লিটন দাস। এরপর আর কোনো বাধা আসেনি।

একপর্যায়ে মাত্র ৩৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান এই তরুণ ওপেনার। শেষ পর্যন্ত তানজিদ ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, লিটন দাস থাকেন ১৮ বলে অপরাজিত ১৮ রানে। আগের ম্যাচের মতোই সহজ জয় আসে টাইগারদের হাতে। প্রথম ম্যাচে যেখানে ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ, সেখানে দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ৪১ বল হাতে রেখেই। সিরিজ নিশ্চিত করার ফলে এখন তৃতীয় ম্যাচ টাইগারদের জন্য পরিণত হবে নতুন সমন্বয় যাচাইয়ের সুযোগে। কারণ সামনে অপেক্ষা করছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। আর এই জয়ে লিটন-তামিমদের আত্মবিশ্বাস এখন শীর্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা