একনজরে আজকের বিশ্ব: ১৯ জানুয়ারি, ২০২৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৬:৫২ পূর্বাহ্ণ

একনজরে আজকের বিশ্ব: ১৯ জানুয়ারি, ২০২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৫২ 233 ভিউ
বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (রোববার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই: নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের নতুন একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার অজ্ঞাত উপসাগরীয় স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে দেশটি। যা সব ধরনের শত্রুর মোকাবিলা করতে সক্ষম। নৌঘাঁটি উপসাগরের একটি অজ্ঞাত স্থানে ৫০০ মিটার গভীরে নির্মিত একটি কৌশলগত ‘গোপন’ ঘাঁটির অংশ বলে জানা গেছে। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করছেন। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল

বহর রাখা যাবে। জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগে ১৬ জনের মৃত্যু জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরু থেকে এ রোগে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ ছাড়া ৩৮ জন আক্রান্ত হয়েছেন। পিজিআইএমইআর চন্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মতো চিকিৎসা বিশেষজ্ঞ এবং সংস্থাগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও অসুস্থতার কারণটি অজানা রয়ে গেছে। ইতোমধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের জন্য খাবার, পানি ও আশ্রয়সহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আটলান্টিকে নৌকা ডুবে ৪৪ জনের মৃত্যু অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮৬ জন নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ

মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল। এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে যায়। রাবাতে পাকিস্তান দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার টেলিভিশন ভাষণে গাজায় যুদ্ধবিরতি এবং এর অর্জন নিয়ে আলোচনা করেছেন। বক্তব্যের শুরুতেই ‘আজ গাজায় গোলাগুলি ও বোমার শব্দ থেমে গেছে’ বলে উল্লেখ করেন জো বাইডেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সংঘাত

থামানো এবং এটি আমরা অর্জন করতে পেরেছি। তবে আমাদের কাজ এখানেই শেষ হয়নি। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫ সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বেলুচিস্তানের ঝব জেলায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ ‘সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানিয়েছে, রোববার ভোরে ঝবের সাম্বাজা এলাকায় একদল ‘সন্ত্রাসী’ পাক-আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের আরেকটি গ্রাম রাশিয়ার দখলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার

বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। ভারতে কুম্ভমেলায় আগুন ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি তাঁবুতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকা থেকে মেলায় আগতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ শ্রীলংকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে দ্বীপ দেশটির দক্ষিণ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে

দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রদেশটির মাতারা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা