এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে মিনহাজুল ইসলাম রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় এই একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। ঢাকার ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের এই শিক্ষার্থী পরীক্ষার ফল দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে।

বিজ্ঞাপন

রোজানের বাবা সাজ্জাদুল মিরাজ জানান, গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর টানা ১০ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরীক্ষার ফল প্রকাশের দিনে ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বাবা বলেন, ‘ছেলের

ফলাফল বের হয়েছে। আজ ওর কথা খুব মনে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে ও দুটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা দিতে পারলে ওর ফলাফল আরও ভালো হতো।’

শিক্ষকের পাঠানো ফলাফলের কাগজ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ। তিনি জানান, জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পেলে রোজানের চূড়ান্ত ফলাফল হতো জিপিএ ৪ দশমিক ৮৩। এদিকে ছেলের অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন বাবা সাজ্জাদুল মিরাজ ও মা ফাহমিদা আক্তার। তারা জানান, পরীক্ষার চাপের পাশাপাশি ছেলের ডায়াবেটিস ছিল, যা তারা আগে জানতেন না।

পরিবারের ভাষ্যমতে, ৬ আগস্ট অসুস্থ হওয়ার পর রোজানকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা বিষয়টিকে

পরীক্ষার চাপ বা প্যানিক অ্যাটাক হিসেবে দেখেছিলেন। পরিবারের অভিযোগ, তখন প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি এবং তাকে শুধু স্যালাইন ও ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৩ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রক্তে শর্করার মাত্রা ৩৮ মিলিমোল/লিটারে পৌঁছালে প্রথমবার তার ডায়াবেটিসের বিষয়টি জানা যায়।

রোজান পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বেও সক্রিয় ছিল। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর সে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে। এছাড়া সে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সঙ্গেও যুক্ত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং