ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও গোপনে ভিডিও ধারণ, মাওলানা মিরাজ গ্রেপ্তার
তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত
মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার
সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল
হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি
ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ
উৎসাহ-উদ্দীপনায় নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
আইজিপি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পুলিশপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না। তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখন আমরা কোনো ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। আইজিপি জাতীয় জরুরি সেবা-৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও
জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত আবার শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল; সেই তদন্ত আবার শুরু হয়েছে। তিনি বলেন, আমরা ছাত্র-জনতা ও পুলিশের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে এক নতুন পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপন করছি। এ সময় পূজামণ্ডপে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন
পুলিশপ্রধান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা আইজিপির সঙ্গে ছিলেন।পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।