ঈদে ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

ঈদে ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব দেন তিনি। পিনাকী বলেন, ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হোক। এ সময়টা কার্যকর থাকবে ঈদের সাত দিন আগে থেকে তিন দিন আগ পর্যন্ত। মোট চার দিন। তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ট্রেন দূরপাল্লায় যুক্ত করা হোক। রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে, তার পুরোটাই নিয়োগ করা হোক। বিআরটিসির বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োগ করা হোক। প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করুক। পিনাকী বলেন, ঈদে

বাড়ি ফেরাটা যেন আনন্দময় হয়। ফেরত আসার সময়ে এ ব্যবস্থার দরকার নেই। যাওয়ার সময়েই দুর্বিষহ অবস্থা তৈরি হয়। তিনি আশা করেন, সরকার প্রস্তাব ভেবে দেখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের