ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:০৯ অপরাহ্ণ

ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৯ 121 ভিউ
ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই। সোমবার আরব নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, ‘দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।’ তিনি আরও বলেন, পিপিপি এবং পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অ-কর্মক্ষমতার জন্য অভিযুক্ত করে, অন্যদিকে পিএমএল-এন দাবি করে পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা

বলছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং নিরাপত্তা অবনতির জন্য সরকারের সমালোচনা করেছেন এই পিটিআই নেতা। তার অভিযোগ, উভয় দলই (পিপিপি এবং পিএমএল-এন) জনকল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়। পাকিস্তানের বিরোধী দলগুলোর একটি মহাজোট গঠন করা হচ্ছে। পাশাপাশি ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন শুরু হবে বলে আত্মবিশ্বাসী ইউসুফজাই। ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ কোন্দল ঈদ শুরুর আগেই সরকারের পতন ঘটাতে পারে বলেও মনে করেন তিনি। অন্যদিকে পাকিস্তানের ওপর সেকেলে আদর্শ চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। অধিবেশন চলাকালীন আসিম মুনির বলেন, পাকিস্তানি জনগণ, বিশেষ করে তরুণদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর

গভীর বন্ধন রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ‘রাষ্ট্রবিরোধী উপাদানের’ প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়েছে এবং আগামীতেও তা ব্যর্থ হবে। জেনারেল আসিম মুনির আরও বলেন, যতদিন জাতি, বিশেষ করে তরুণরা আমাদের পাশে থাকবে, ততদিন পাকিস্তান সেনাবাহিনী কখনোই পরাজিত হবে না। আমরা কমরেডদের মতো লড়াই করি এবং আমাদের কাছে পাকিস্তানি পরিচয়ই সবচেয়ে বড়। এছাড়াও খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সাহসী মানুষরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বলেও অধিবেশনে তুলে ধরেন জেনারেল আসিম মুনির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস