ইসরায়েল পরমাণু স্থাপনায় হামলা চালালে কী করবে ইরান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

ইসরায়েল পরমাণু স্থাপনায় হামলা চালালে কী করবে ইরান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। মঙ্গলবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকিও দিয়ে রেখেছে তেলআবিব। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের যে আগুন ছড়িয়ে পড়বে তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই এতবড় ঝুঁকি নেবেন। ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় আছে, ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পারচিন; তেহরান, বোনাব ও রামসারের গবেষণা চুল্লিগুলো এবং বুশেহর, নাতাঞ্জ, ইসফাহান ও ফেরদোর প্রধান স্থাপনাগুলো। ইরান যাতে এ পারমাণবিক

বোমা তৈরি করতে না পারে, সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর মতে, ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় ২০ শতাংশেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইসরায়েল ও অন্যদের সন্দেহ, দেশটি খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে। তাই পরমাণু স্থাপনায় হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। বিবিসি বলছে, ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে, তাদের হামলার জবাবে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কীভাবে প্রশমিত করা যায়। ইরান জানায়, ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত হানবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এটি তেহরানের সক্ষমতার আভাস মাত্র।’ এ হুঁশিয়ারিকে আরও

জোরদার করে আইআরজিসি বলেছে, ‘ইহুদিবাদী রাষ্ট্রটি যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায়, তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে।’ এরও আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, ইসরায়েল যদি কখনো তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তাদেরও এ ধরনের স্থাপনা অক্ষত থাকবে না। সম্প্রতি একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে আপনি সমর্থন দেবেন কি না? বাইডেন সোজাসাপটা জবাব দেন, ‘না’। তিনি বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তবে সেটা পরমাণু স্থাপনায় হোক সেটা চান না। এদিকে দুই মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত হবে না ইসরায়েলের। এর ফলে ঝুঁকি অনেক বেড়ে যাবে,

যা হয়তো সামাল দেওয়া যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী