ইউনূস সরকার ও তার মব বাহিনীর দমন-পীড়নে দেড়-দুই কোটি আওয়ামী লীগ কর্মী আজ ঘরছাড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

ইউনূস সরকার ও তার মব বাহিনীর দমন-পীড়নে দেড়-দুই কোটি আওয়ামী লীগ কর্মী আজ ঘরছাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৭:৫২ 115 ভিউ
টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ সেনা-সমর্থিত এক অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত ১৪ মাসে দলটির দেড় থেকে দুই কোটি নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দলীয় নেতারা দাবি করছেন, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি-জামাতের নেতা-কর্মীদের সহায়তায় আওয়ামী লীগ কর্মীদের ওপর সাংগঠনিকভাবে হামলা, অগ্নিসংযোগ ও নির্বিচার গ্রেফতারের ঘটনা ঘটেছে। এর ফলে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পারিবারিক নিরাপত্তার জন্য স্থানান্তর দলীয় সূত্র জানায়, পারিবারিক নিরাপত্তা ও রাজনৈতিক হয়রানি এড়াতে অনেকে নিজ জেলা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। কেউ আত্মীয়ের বাসায় আশ্রিত, কেউ ভাড়া বাড়িতে লুকিয়ে দিন কাটাচ্ছেন। গ্রামীণ অঞ্চলে যাদের বাড়িতে হামলা হয়েছে, তারা

শহরে চলে এসেছেন। অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করছেন, কেউ কেউ রিকশা বা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঢাকায় সবচেয়ে ঝুঁকিতে মহানগর নেতারা দলের সংশ্লিষ্ট নেতারা জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারাই বর্তমানে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। উত্তরা, শ্যামলী, মুগদা, বাড্ডা ও ডেমরা এলাকায় কয়েকজন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনাও তখন ব্যাপক আলোচনায় আসে। তথ্য অনুযায়ী, ঐ সময় ঢাকায় অন্তত ৪২টি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা অফিসে হামলার ঘটনা ঘটে। বিভাগীয় শহরগুলোতেও হামলা রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও

চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতেও একই ধরণের হামলার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের হালিশহরে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের বাসায় গত বছরের আগস্টের মাঝামাঝি অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খুলনায় জেলা মহিলা লীগের এক নেত্রীর বাড়িতে মব হামলার পর তার পরিবারকে আশ্রয় নিতে হয় যশোরে। ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা’ বাস্তুচ্যুত নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, এসব ঘটনায় তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা হরণ করা হয়েছে। তাদের ভাষায়, আইনের অপপ্রয়োগের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি চালানো হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল। ভোলা জেলা আওয়ামী লীগের কর্মী রিহান সরদার বলেন, “গত বছরের ৫ আগস্ট যে বাড়ি ছেড়েছি, এরপর আর ফিরতে পারিনি। কিন্তু আমরা থেমে নেই, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান।” যশোরের

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী নাঈমুর রহমান হৃদয় বলেন, “আমাদের শত শত কর্মী বাড়ি ছাড়া হয়ে আছি। অনেকে মানবেতর জীবন পার করছি। তবুও সংগঠন টিকে আছে।” ‘সংগঠনের কাজ বন্ধ নেই’ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি বলেন, “আমাদের কর্মীরা ভয় পায় না। এলাকা ছেড়ে গেলেও সংগঠনের কাজ বন্ধ রাখেনি কেউ। প্রতিদিন ঝুঁকি নিয়েও সাংগঠনিক যোগাযোগ বজায় রাখছে তারা।” দলীয় সূত্র জানায়, বিপুলসংখ্যক নেতা-কর্মী বাস্তুচ্যুত হলেও সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি। বিভিন্ন জেলায় বিকল্প স্থান থেকে বৈঠক, যোগাযোগ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল পর্যায়ের কর্মীরা। নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হকের বলেন, এত বিপুলসংখ্যক দলের নেতা-কর্মীর একযোগে বাস্তুচ্যুত হওয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নজিরবিহীন একটি ঘটনা। বিপুল

সংখ্যক নেতাকর্মী ঘড়ছাড়া থাকলে দেশের নিরাপত্তা ঝুঁকিও হতে তৈরি পারে। এজন্য এসবের রাজনৈতিক সমাধান জরুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু