ইউক্রেনে ভারতীয় গোলা, ক্ষুব্ধ রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইউক্রেনে ভারতীয় গোলা, ক্ষুব্ধ রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
রাশিয়ার পুরোনো মিত্র ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে। জানা গেছে, ভারতের তৈরি গোলা ইউরোপে বিক্রি করা হয়। পরে সেই গোলা ইউরোপের কয়েকটি দেশ হয়ে ইউক্রেনের চলে যায়। আর সেই অস্ত্রই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহার করে ইউক্রেন। বৃহস্পতিবার ভারত, ইউরোপের বিভিন্ন দেশ এবং সমরাস্ত্র শিল্পের ১১টি সূত্রের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক বিশেষ প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, নয়াদিল্লি জানে যে তাদের বিক্রি করা অস্ত্র ইউরোপের বিভিন্ন দেশ হয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে যায়। বিষয়টি নিশ্চিত জানলেও গোলা রপ্তানি বন্ধে কোনো হস্তক্ষেপ নেয়নি ভারত। রয়টার্সের হাতে থাকা বিভিন্ন দেশে কাস্টমস বিভাগের তথ্য এবং একাধিক সূত্র বলেছে, এক বছরেরও বেশি সময়

ধরে ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে। ভারতীয় অস্ত্র রপ্তানি প্রবিধান অনুসারে, দেশটি যে পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে কেবল তারাই সেই অস্ত্র ব্যবহার করতে পারবে। এর অন্যথা হলে ভারত অস্ত্র বিক্রি বন্ধ করার অধিকার রাখে। তিন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাইয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়সহ অন্তত দুটি বৈঠকে এ বিষয়টি নিয়ে আপত্তি জানায়। চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, ভারত ইউক্রেনের কাছে কোনো গোলা বিক্রি করছে না। ভারত সরকারের দুই কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনে খুব সামান্য পরিমাণ ভারতীয় গোলা যায়। একজন কর্মকর্তা অনুমান করেছেন, যুদ্ধের পর থেকে

ইউক্রেন যে পরিমাণ গোলাবারুদ আমদানি করেছে তার মাত্র ১ শতাংশ ভারতীয় উৎস থেকে যাওয়া। একজন স্প্যানিশ, একজন ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রের সাবেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপের যেসব দেশ ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে তার মধ্যে ইতালি ও চেক প্রজাতন্ত্র অন্যতম। তবে এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে ইউক্রেন, ইতালি, স্পেন এবং চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দিল্লির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। কিন্তু এ বিষয়টি নিয়ে অবগত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভারত ইউরোপে সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার

বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে বিজয় পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করেছে। জেলেনস্কি আরও বলেছেন, সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তির কোনো বিকল্প হতে পারে না। কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার। ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৯৩৭ দিনের মতো চলছে দেশ দুটির

সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই, উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট