ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫
     ৪:৪৭ অপরাহ্ণ

ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৪:৪৭ 109 ভিউ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে কুরস্ক অঞ্চলে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ সেনারা। এছাড়াও বেলগোরোড, রোস্তভ এবং ব্রায়ানস্কসহ অন্যান্য অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিনের দাবি, কুরস্কে রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কারণে মার্কিন আলোচকরা এখন মস্কো যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার জন্য রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির কিছু জায়গা দখল করার পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির

পুতিন প্রথমবারের মতো কুরস্ক সফর করেছেন। পুতিনের কুরস্ক সফরের পরপরই কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানানো হয়েছে, ইউক্রেনের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আলোচকরা ‘এখনই’ রাশিয়া যাচ্ছেন। পুতিনের সঙ্গে কখন স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন; সে প্রসঙ্গে ট্রাম্প কিছু না জানালেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ‘আমি আশা করি তিনি (পুতিন) যুদ্ধবিরতি করবেন। এখন এটি রাশিয়ার উপর নির্ভর করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক