ইউক্রেনের মিত্রদের সমাবেশে যোগ দিতে জার্মানিতে জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

ইউক্রেনের মিত্রদের সমাবেশে যোগ দিতে জার্মানিতে জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জার্মানি সফর করছেন। সেখানে তিনি ইউক্রেনের সামরিক মিত্রদের সঙ্গে বৈঠক করবেন। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর সাফল্য অর্জন এবং ইউক্রেনে মস্কোর মারাত্মক হামলার কয়েকদিন পর জেলেনস্কি এ সফরে গেলেন। জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জেলেনস্কি এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ফ্রাঙ্কফুর্টে ‘মুখোমুখি’ আলোচনায় বসবেন। মুখপাত্র ইউক্রেনের নেতার কর্মসূচি সম্পর্কে বিশদ বিবরণ দেননি। জার্মান নিউজ আউটলেট ‘দার স্পাইজেল’ জানিয়েছে, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের সমর্থকদের সমাবেশে যোগ দেবেন। ফ্রাঙ্কফুটের দক্ষিণ-পশ্চিমের ঘাঁটিতে এই বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। দার স্পাইজেল বলেছে, পোলতাভা শহরে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫৫ জন নিহত এবং ৩শ’ জন আহত হওয়ার কয়েকদিন পর ইউক্রেনের মাটিতে এই

‘পরিস্থিতির ভয়াবহতার’ প্রতি গুরুত্ব দিতে জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন। অস্টিন স্থানীয় সময় সকাল ১০টায় (০৮০০ জিএমটি) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং বিকাল সোয়া ৪ টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্রায় ৫০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করা এবং মিত্রদের প্রতিরক্ষা শিল্প বৃদ্ধির জন্য উৎসাহিত করাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ বৈঠক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে জোরালো ভূমিকা পালন করবে। মস্কোর বাহিনী দনবাসে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হলো। রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সংঘাতে ইউক্রেনের

পূর্ব এলাকা দখল তার ‘প্রাথমিক উদ্দেশ্য’ ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এর পরিবর্তে তারা পূর্ব ইউক্রেন জয় করার চেষ্টায় মনোনিবেশ করেছে। গত মাসে যখন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক আক্রমণ রুশ বাহিনীকে বিপর্যস্ত করেছে। তখন পুতিন বলেছেন, এই পদক্ষেপ মস্কোর অগ্রযাত্রাকে বিলম্বিত করতে ব্যর্থ হয়েছে। পুতিন যুক্তি দিয়েছিলেন, শত্রুরা গুরুত্বপূর্ণ এলাকায় নিজেকে দুর্বল করেছে। আমাদের সেনাবাহিনী তার আক্রমণাত্মক কার্যক্রমকে ত্বরান্বিত করেছে। কেইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি জানায়, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক এবং ইউক্রেনকে ৫৬ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে। কিন্তু নভেম্বরে মার্কিন নির্বাচনের কারণে সেই অর্থায়নের ভবিষ্যত নিয়ে

অনিশ্চয়তা দেখা দিয়েছে। জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সমর্থক। কিয়েভকে সহায়তার জন্য জার্মানি অভ্যন্তরীণভাবে চাপের মধ্যে রয়েছে, যা ২০২৫ সালের বাজেটে প্রবল বাধার মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি