ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
তিন ঘণ্টা ধরে লাগাতার বিস্ফোরণ! একসঙ্গে ছ’টি নিশানায় হামলা। আর তাতে দাউ দাউ করে জ্বলে উঠল প্রায় গোটা শহর। ‘অবাধ্য’ ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে এ বার তুণের অন্যতম শক্তিশালী অস্ত্র প্রয়োগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সেই ভয়ঙ্কর মারণাস্ত্রের তেজ কাঁপুনি ধরিয়েছে আমেরিকা ও পশ্চিম ইউরোপে। চলতি বছরের ২১ নভেম্বর ইউক্রেনীয় শহর ডেনিপ্রোতে ‘আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র’ (ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বা আইসিবিএম) দিয়ে হামলা চালায় পুতিন ফৌজ। হাতিয়ারটির কোড নেম ‘ওরেশনিক’, রুশ ভাষায় যার অর্থ হ্যাজেল গাছ। প্রথম বার কোনও যুদ্ধে মস্কো আইসিবিএম ক্ষমতা দেখাল বলে জানা গিয়েছে। ‘অপারেশন ডেনিপ্রো’র কিছু ক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি বলেন, ‘‘নতুন ধরনের

প্রথাগত মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে (ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল বা আইআরবিএম) হামলা চালানো হয়েছে। শব্দের ১০ গুণ গতিতে (১০ ম্যাক) উড়ে গিয়ে সেটি লক্ষ্যে আঘাত হেনেছে।’’ অন্য দিকে, ইউক্রেনের ফৌজি গুপ্তচর বিভাগ ‘ওরেশনিক’কে নতুন ধরনের আইসিবিএম বলে উল্লেখ করেছে। তাদের দাবি, রাশিয়ার আস্ট্রাখান এলাকা থেকে এটিকে ছুড়েছে পুতিন ফৌজ, ডেনিপ্রো থেকে যার দূরত্ব প্রায় হাজার কিলোমিটার (৬২০ মাইল)। লক্ষ্যে আঘাত হানতে মাত্র ১৫ মিনিট সময় নিয়েছে ‘ওরেশনিক’। কিভের সেনাবাহিনী জানিয়েছে, শব্দের চেয়ে ১১ গুণ গতিতে উড়ে এসে হামলা চালায় ওই রুশ ক্ষেপণাস্ত্র। মোট ছ’টি ওয়ারহেডে সজ্জিত ছিল ‘ওরেশনিক’। সেগুলির প্রতিটি থেকে আবার ডেনিপ্রোর উপর আছড়ে পড়ে ছ’টি করে বিস্ফোরক ভর্তি হাতিয়ার।

ইউক্রেনীয় শহরকে ধূলিসাৎ করার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ করেছে মস্কো। তবে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ায় বার বার আলোচনার উঠে এসেছে পুতিনের এই ‘ব্রহ্মাস্ত্র’র গতি। বর্তমানে ইউক্রেন বাহিনী ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি ‘প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’। গতির জোরে একে অনায়াসেই ‘ওরেশনিক’ মাত দেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। পশ্চিমি সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্যাট্রিয়ট হাতে আসার পর ৮০ শতাংশ রুশ ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে মাঝ আকাশেই ধ্বংস করতে পেরেছে কিভ। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ‘ওরেশনিক’কে রাশিয়ার তৈরি ‘আরএস-২৬ রুবেজ়’ আইসিবিএমের ধাঁচে তৈরি একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে। রাশিয়ার জনপ্রিয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইয়ান মাতভেয়েভ ‘টেলিগ্রাম’-এ লিখেছেন, ‘ওরেশনিক’-এর সম্ভবত দু’টি পর্যায় রয়েছে। ক্ষেপণাস্ত্রটি যথেষ্ট ভারী এবং ব্যয়বহুল।’’

বিশ্লেষকদের ধারণা, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউরোপের দূরতম প্রান্তে হামলা চালাতে পারবে ‘বাদামি ভালুকের দেশ’। তবে ‘ওরেশনিক’ দিয়ে আমেরিকায় আক্রমণ শানানো যাবে না বলেই মনে করছেন রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ পাভেল পডভিগ। আবার এই ধরনের নতুন নতুন হাতিয়ারের হামলা যে ইউক্রেনে বজায় থাকবে, সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট পুতিন। ২০২২ সালে যুদ্ধের গোড়ার দিকে ‘কিনজ়েল’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রুশ বায়ুসেনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়ে বেড়েছে কঙ্কাল চুরি: জুলাইয়ে নিহতের সংখ্যা মেলানোর চেষ্টা? প্রশ্ন সাধারণ জনতার ইউপি নির্বাচনের দ্বন্দ্বে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা: পরিকল্পনায় ছোট ভাই, বাস্তবায়নে ছাত্রদল নেতা মাথাপিছু ৩২ টাকা আর ২৭০ গ্রাম চাল, রাঙামাটির দেড়লাখ বানভাসির সাথে এ কেমন সরকারি তামাশা? কবর থেকে উঠে এসে ককটেল ছুড়েছেন আওয়ামী লীগের চার নেতা! বৈছা নেতার অভিনব মামলায় আসামি ২৪৮ এমবাপের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ম্যাচে ১০ গোলের রোমাঞ্চ জিতে তৃতীয় ইংল্যান্ড ‘প্রতিপক্ষকে শারীরিক আঘাত করাই যেন আর্জেন্টিনার লক্ষ্য’, বললেন স্পেনের ডিফেন্ডার রোহিঙ্গাদের হাতে হাতে বাংলাদেশি জন্ম নিবন্ধন ও পাসপোর্ট, পাড়ি জমাচ্ছেন বিদেশে হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার প্রতিমন্ত্রী যখন সরকারি ঠিকাদার: আইন, নৈতিকতা ও সাংবিধানিক সংকটে মীর শাহে আলম ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির ‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু ‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা