আরএমপির নতুন কমিশনার আবু সুফিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

আরএমপির নতুন কমিশনার আবু সুফিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান। শনিবার সকালে কমিশনার রাজশাহী মেট্টোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এদিকে যোগদান করে নবনিযুক্ত আরএমপি কমিশনার দুপুরে পুলিশ লাইনে পুলিশের কল্যাণসভায় যোগ দেন। এ সময় কনস্টেবল থেকে পদস্থ পুলিশ কর্মকর্তারা আরএমপি কমিশনারের কাছে বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার আবু সুফিয়ান প্রস্তাবনা শোনেন এবং পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন। কমিশনার পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। এ ছাড়া তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনে মনোযোগী

হতে অধস্তনদের নির্দেশ দেন। আরএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের জন্ম ফেনী জেলায়। তিনি ২০০৩ সালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর এবং ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা আরএমপিতে যোগদানের পূর্বে ট্যুরিস্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিপালনে রাজশাহী মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো