বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিয়ে করতে এসে মাদক সেবনের বরের বিরুদ্ধে অভিযোগে বিয়ে ভঙ্গ করে দিয়েছেন কনের পরিবার। শুক্রবার (৪ জুলাই) উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের আগেই কনর পক্ষ বর পক্ষকে ৪ লাখ টাকা যৌতুক দেয়। বিয়ে ভঙ্গের কারণে বর পক্ষকে দেয়া সেই ৪লাখ টাকার দাবিতে বরের প্রাইভেটকার আটক রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। জানা যায়, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নাঈম প্রধানের ছেলে অনিক (২৯) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দুলালের মেয়ে শারমিন (১৯) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়, বিয়ের

সকল প্রস্তুতিও শেষ পর্যায় ঠিক এমন সময় বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠে, সৃষ্টি হয় গোলযোগ। হই হুল্লোড় পরিস্থিতিতে কনে পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। মাদক সেবনে অভিযুক্ত বর অনিক বলেন, আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেয়া হয়েছে। বরের মা বলেন, আমার ছেলের বিয়ে উপলক্ষে ৩শ মানুষকে খাবার খাইয়ে দিবে বলে কথা হয়। সেই খাবারের টাকা বাবদ ৪লাখ টাকা দেয়া হয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ভেঙে দিয়েছে। এখন আমরা তো এখানে টাকা নিয়ে আসিনি। কালকে টাকা দিয়ে দিব। দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উভয়

পক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিয়ে ভঙ্গ করা হয়েছে এবং উভয় পক্ষকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে। এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরউদ্দিন বলেন, ওখানে একটা ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি বিয়ে সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে বিস্তারিত দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ