আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সপ্তাহের টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আগা কে সরিয়ে সাহিবজাদা ফারহান কে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে পাকিস্তান। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে বহাল রাখা হয়েছে। আড়াই বছরের মধ্যে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফারহান চতুর্থ অধিনায়ক। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দেন তিনি, যেখানে গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয় দলকে। সালমান আগাকে সরানোর সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো না হলেও নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। আগার নেতৃত্বে পাকিস্তান ৫০টির মধ্যে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেও

চলতি বছরের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। রাওয়ালপিন্ডিতে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমকে। অন্যদিকে, গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই ৮১ রান ও ৪ উইকেট নিয়ে নজরকাড়া পারফরম্যান্স করা অলরাউন্ডার রেজাউল্লাহ দুই ফরম্যাটের দলেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ১৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তবে বছরের শুরুতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে এবার ওয়ানডে দল থেকেও ছেঁটে ফেলা হয়েছে। দলের গোপন তথ্য ফাঁসের

অভিযোগে বর্তমানে পাকিস্তানের সাইবার ক্রাইম এজেন্সির তদন্তের মুখোমুখি রিজওয়ান। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান, খাজা নাফে, মাজ সাদাকাত, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম। পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে