আগামী মৌসুমে ইউরোপে খেলবে ইংল্যান্ডের ৯ ক্লাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫
     ৯:৩৬ অপরাহ্ণ

আগামী মৌসুমে ইউরোপে খেলবে ইংল্যান্ডের ৯ ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৯:৩৬ 108 ভিউ
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যেন চলতি মৌসুমে লটারি লেগে গেছে। সবশেষ প্রিমিয়ার লিগ মৌসুমে অংশ নেওয়া ২০ দলের মধ্যে ৯ দলই আগামী মৌসুমে ইউরোপে খেলবে। এর মধ্যে ছয়টি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ এবং একটি কনফারেন্স লিগে অংশ নেবে। উয়েফা কো-এফিশিয়েন্ট পয়েন্টে এগিয়ে থাকায় এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। দলগুলো হচ্ছে–লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। তবে বড় এক চমক উপহার দিয়ে লিগের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম। ইংল্যান্ডের ‘বিগ সিক্স’ ক্লাবের একটি হলেও লিগে এবার রীতিমত দুঃস্বপ্ন দেখেছে তারা। ৩৮ ম্যাচের মধ্যে ২২ ম্যাচ হেরে টেবিলের ১৭

নম্বরে থেকে মৌসুম শেষ করেছে উত্তর লন্ডনের দলটি। তবে উয়েফা ইউরোপা লিগ জয়ের সুবাদে তারাও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। অন্যদিকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অধিকার করা অ্যাস্টন ভিলা পেয়ে গেছে সরাসরি ইউরোপা লিগে খেলার টিকিট। আর এফএ কাপ জয়ের সুবাদে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্রিস্টাল প্যালেসও। লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ ছিল নিউক্যাসলের সামনে। তবে দলটি যেহেতু আগেই লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত পেয়েছে, তাই লিগ টেবিলের সপ্তম দল হিসেবে কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে নটিংহ্যাম ফরেস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা