অ্যাডামসের মামলা প্রত্যাহারে কাজ করছে ট্রাম্পের বিচার বিভাগ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৪৬ পূর্বাহ্ণ

অ্যাডামসের মামলা প্রত্যাহারে কাজ করছে ট্রাম্পের বিচার বিভাগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪৬ 141 ভিউ
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ (ডিওজে)। ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করেছেন ডিওজে কর্মকর্তারা, যেখানে মামলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তুরস্কের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিলাসবহুল ভ্রমণের সুবিধা ও অবৈধ নির্বাচনী অনুদান গ্রহণ করেছেন। এর বিনিময়ে তিনি নিউইয়র্ক সিটিতে তুরস্কের কূটনৈতিক ভবনের অনুমোদন সহজ করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে। অ্যাডামস অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচার বিভাগের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে, সম্প্রতি ট্রাম্প ও অ্যাডামসের ব্যক্তিগত বৈঠকের পর

থেকেই এই আলোচনার সূত্রপাত। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শুরু করার আগে ট্রাম্প মার-এ-লাগোতে অ্যাডামসের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে অ্যাডামস দাবি করেন, তাদের আলোচনায় আইনি বিষয়টি স্থান পায়নি, বরং নিউইয়র্কে শিল্প-কারখানা ফেরানো এবং গাজা যুদ্ধবিরতির মতো বিষয় ছিল আলোচনার কেন্দ্রে। তবে, ট্রাম্প এর আগে প্রকাশ্যে বলেছিলেন যে অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং একপর্যায়ে তাকে ক্ষমা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। যদিও ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি, তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প-অ্যাডামস সম্পর্কের উন্নতি এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। মামলাটি প্রত্যাহার করা হলে, তা ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্কের

জন্ম দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র