অশুভ শক্তি যেন বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে: ড. কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৫

আরও খবর

ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

অশুভ শক্তি যেন বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে: ড. কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৫ |
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি বর্তমান পরিস্থিতিতে ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে, তাতে দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে।’ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে তার ৮৮তম জন্ম উৎসবে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল অনুষ্ঠানে প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে গুরুতর অসুস্থ এই নেতার একটি লিখিত বক্তব্যও পড়ে শোনানো হয়। এতে ড. কামাল বলেন, ‘বিগত সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।

এসব প্রতিষ্ঠান সংস্কার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ড. ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব। যাতে যথাসময়ে অভীষ্ঠ লক্ষ্য ও কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয়। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে গণতন্ত্র সুসহংত করতে পাশে থাকবো। নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে। কারণ তারাই শত বাধা ও বিপত্তির মুখেও টলেনি। আমাদের বিশ্বাস- আগামী দিনে আমরা সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে পারবো। দেশে স্থায়ী গণতন্ত্রও প্রতিষ্ঠা করবো।

ড. কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু ৫৪ বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। জুলাই-আগষ্ট গণআন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘২৪ এর ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ড. কামাল

যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি গণতন্ত্রের বাতিঘর হিসেবে আমাদের আলোর পথ দেখাবেন- এটাই তার জন্মদিনে আমাদের প্রত্যাশা। দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটা নির্বাচন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না গেলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সংবিধান সংশোধন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে কবরে পাঠানোর চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো। সংবিধান প্রণেতা ড. কামালের জন্মদিনে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য

রাখেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম, রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাসুম, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি