‘অভ্যুত্থানে শহিদ ও আহতদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

আরও খবর

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা

বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান

গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”

“অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা

২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?

আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি

এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০%

‘অভ্যুত্থানে শহিদ ও আহতদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর তিনি। তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভ্যুত্থানে আহত-নিহত হওয়ার ঘটনায় মামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে একটি লিগ্যাল টিম কাজ করছে। আমরা স্পেশাল ট্রাইব্যুনালে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করব। গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত

হয়েছেন, তারা দেশের বীর সন্তান। আন্দোলনে বিভিন্ন দলের নেতা-কর্মীরা জীবন দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দিই। আমরা অনুরোধ করব, শহিদ ও আহতদের যেন আমরা কোনো দল বা ব্যানার দিয়ে ভাগ করে না ফেলি। আমরা যেন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি।’ নাহিদ ইসলাম বলেন, শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আন্দোলনে আহত-নিহত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বিষয়টি চলমান। আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, উসকানিদাতা ছিলেন এবং গণহত্যার সমর্থন করেছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।

এর বাইরে অন্যায়ভাবে কারও বিরুদ্ধে কোনো মামলা করা হলে সেটি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে আহত জামাল হোসেন বয়স্কদের মাসিক ভাতা এবং তরুণদের চাকরির ব্যবস্থা করার জন্য উপদেষ্টার প্রতি অনুরোধ করেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে, যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোথাও কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর

রহমান স্নিগ্ধ এ পর্যন্ত ফাউন্ডেশন থেকে আহত ব্যক্তিদের দেওয়া টাকার হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আজ মোট ১২২ জনকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে ১ লাখ টাকা করে চেক দেওয়া হয়েছে। বাকি সাতজনকে বিকাশের মাধ্যমে আজই টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনকে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৫৯ জনকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার

৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে? আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০% মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহামদের স্ত্রী টুন ড. সিতি হাসমা আর নেই ইরাক ছাড়ল মার্কিন বাহিনী: দুই দশকের যুদ্ধের ক্ষত আর অর্থনৈতিক সংকট নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাগদাদ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ