ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ October, ২০২৬

ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ |
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ঘোষণা করেছেন, আগামী বছর তিনি নিজের স্পেসএক্স কোম্পানির এক শেয়ার করে দেবেন আমেরিকার প্রতিটি শিশুকে। এই উপহারের মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার। সোমবার (১৯ অক্টোবর) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে মাস্ক লেখেন, “Next year, I will give one of my SpaceX shares to every kid in America. This will be the first of many.” (আগামী বছর আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের এক শেয়ার করে দেব। এটি হবে অনেকগুলোর মধ্যে প্রথম।) মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭২-৭৩ মিলিয়ন। গত শুক্রবার স্পেসএক্সের শেয়ারের দাম ছিল প্রতিটি প্রায় ১৪৬ ডলার। এই হিসাবে পুরো উপহারের মূল্য দাঁড়ায়

প্রায় ১০.৫ থেকে ১০.৭ বিলিয়ন ডলার। মাস্কের এই ঘোষণা এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রপিকের এক ঘোষণার পর। অ্যানথ্রপিক জানিয়েছিল, তারা তাদের শেয়ারের একটি অংশ ‘পাবলিক বেনিফিট ফান্ড’-এ দেবে। মাস্ক জবাবে বলেছিলেন, শেয়ার সরাসরি জনগণের হাতে দেওয়া উচিত এবং তিনি নিজে সেটাই করবেন। এর আগে চলতি বছরের জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট ও সিওও গুইন শটওয়েল এবং তার স্বামী প্রায় ২০ লাখ শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এ এক শেয়ার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাস্কের এই নতুন পরিকল্পনাও সম্ভবত সেই ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমেই বাস্তবায়িত হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। স্পেসএক্স গত জুনে আইপিও করে পাবলিক কোম্পানি হয়েছে। মাস্ক কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। তবে শেয়ারগুলো কীভাবে বিতরণ করা হবে,

কোন বয়সের শিশুরা পাবেন বা কোনো শর্ত থাকবে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। মাস্কের এই উদ্যোগকে অনেকেই ‘ইতিহাসের অন্যতম বড় ব্যক্তিগত উপহার’ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের