ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা
দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের
দক্ষিণ আফ্রিকার ৪ নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনে মুসলিম ভোটারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। ভোটের মাধ্যমে এলাকার নেতৃত্ব নির্বাচন, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
দ্য সিটিজেন-এর ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় ইন্টারন্যাশনাল পিস কলেজ সাউথ আফ্রিকা আয়োজিত ‘মুসলিম ভোটার ও ব্যালট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন রামাপোসা। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান।
রামাপোসা বলেন, দক্ষিণ আফ্রিকার সমাজ ও গণতন্ত্রে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভোটাধিকার প্রয়োগ নাগরিক অধিকার ও দায়িত্বের অংশ; এর মাধ্যমে নাগরিকেরা নিজেদের এলাকার ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারেন।
তিনি বেকারত্ব, অপরাধ, শিক্ষা,
স্বাস্থ্যসেবা ও স্থানীয় জনসেবার মতো বিষয় বিবেচনা করে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের অবদানের কথাও স্মরণ করেন। ৪ নভেম্বরের নির্বাচনে ভোটাররা পৌরসভা ও স্থানীয় সরকার পরিচালনার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন।