রাবাদাকে ঘিরে প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

রাবাদাকে ঘিরে প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ডারবানে ২১৪ রানে হেরেছে তারা। দ্বিতীয় টেস্টে অবশ্য ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রত্যয়ী স্বাগতিক কোচ শুকরি কনরাড। তার সে আশায় অন্যতম ভরসা তারকা পেসার কাগিসো রাবাদার দলে ফেরা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে রাবাদার কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স প্রত্যাশা করছেন দলের ব্যাটার ডেভিড বেডিংহাম। চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রাবাদা। ওই টেস্টে ৪৬ ও ৪৯ রানের দুটি ইনিংস খেলা বেডিংহামের আশা, দ্বিতীয় টেস্টে সফরকারী ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠবেন রাবাদা, ‘সে (রাবাদা) আমাদের জন্য অপরিহার্য এবং অনেক বড় একজন খেলোয়াড়। তাঁকে দেখে মনে হয়েছে, অনেক জোরে বল করছে আবার। বেশ ক্ষুরধার মনে হয়েছে। এমনকি

যদি পেছনে ফিরে তাকান, গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিল। যে কোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত সে। আশা করি, পরের টেস্টে ৯ বা ১০ উইকেট নেবে। সেটা করলে দারুণ হবে।’ রাবাদা ছাড়া আরও পরিবর্তন আসছে দক্ষিণ আফ্রিকা একাদশে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফিসার পদে নারায়ণগঞ্জে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো: ইশরাক হোসেন কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯ হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস মেঘালয়ে ফেরার পথ বন্ধ, গারো পাহাড়ে অনিশ্চয়তায় ১৫০ হাতি ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে জমেছে শারদীয় দুর্গোৎসব কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন রাবাদাকে ঘিরে প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অস্ত্রোপচারের পর কেমন আছেন মার্তিনেজ, মাঠে ফিরবেন কবে গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২ সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন