হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বারণ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলতি বছরের অন্যতম সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার গভীর রাতে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেন্ট পিটার্সবার্গ তেল টার্মিনালে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে হামলায় সেন্ট পিটার্সবার্গের ওই মূল তেল টার্মিনালে আগুন ধরে যায়। এছাড়া একটি লজিস্টিক সেন্টার এবং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাড়ছে ক্ষোভ এই ঘটনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্পর্ক আরও তিক্ত রূপ নিয়েছে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন কর্তৃক রাশিয়ার তেল শোধনাগারে হামলাকে অনুচিত বলে মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন যে দুই দেশ জ্বালানি খাতে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে কিয়েভ কিংবা মস্কো—কোনো পক্ষই এমন চুক্তির কথা স্বীকার করেনি। জেলেনস্কি জানিয়েছেন, তথাকথিত ওই আলোচনার পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও গ্যাস খাতে অন্তত ৭৬ বার হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘ঐতিহাসিক ভুল’ হবে। ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জেলেনস্কি বলেন, এটি

রাশিয়ার যুদ্ধ ও আগ্রাসনকে আরও উৎসাহ জোগাবে। মার্কিন চাপ ও গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা বাঁধা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষায় ড্রোন হামলা চালিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে ইউক্রেন। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের