সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
রাজধানীর শেরে বাংলা নগরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ। সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রস্তাবে যা বলা হয়- বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর

জায়গায় মোট ১৩টি ভবন আছে, তারমধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত স্পেস না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই, ধারণক্ষমতার অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ব্যবহৃত হওয়ায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস স্পেসের চাহিদা এবং সচিবালয়ের

কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস