গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে গতকাল রোববার। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা। তিন বছর ধরে চালানো তাদের হামলায় ফিলিস্তিনের এ উপত্যকায়

৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। ধারণা করা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সরকারি হিসাবের তুলনায় আসল নিহত ও আহতের সংখ্যা অনেক বেশি। অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম তাইবেহের কাছে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ফ্রান্সের একজন মেয়রও রয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে। শনিবার ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের দেখতে গিয়েছিল প্রতিনিধি দলটি। এ সময় ইসরায়েলি হামলাকারীরা তাদের বাধা দেয় এবং দলটির মুখোমুখি হয়। এর এক দিন আগে রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল বসতি স্থাপনকারীরা। শনিবারের হামলায় বেলজিয়ামের কনসাল জেনারেল,

ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ তথ্য জানিয়েছেন। প্রেভো বলেন, ফ্রান্সের একজন মেয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংস হামলার কারণে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব হামলাকে পরিকল্পিত ও সংঘবদ্ধ আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংস হামলা ঠেকাতে ইসরায়েলকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে সেখানে মার্কিন এক নারী আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ

খবর জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, আমরা এসব ছবি ও যা দেখছি, তা নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’। আমরা ইসরায়েলিদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি এবং এখনও বলে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস মেঘালয়ে ফেরার পথ বন্ধ, গারো পাহাড়ে অনিশ্চয়তায় ১৫০ হাতি ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে জমেছে শারদীয় দুর্গোৎসব কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন রাবাদাকে ঘিরে প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অস্ত্রোপচারের পর কেমন আছেন মার্তিনেজ, মাঠে ফিরবেন কবে গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২ সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন