কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৬

কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ |
বেতন বাড়ানো ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের মধ্যে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি প্রয়োগ করে কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পৃথক নোটিশে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। কারখানা পাঁচটি হলো ভার্সাটাইল অ্যাপারেল প্রাইভেট লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড। কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ১২ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত একদল শ্রমিক অনৈতিক ও বেআইনি ধর্মঘট করেছেন, কাজে যোগ দেননি এবং কর্মস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিক

উৎপাদন ব্যাহত হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। দক্ষিণখানের চালাবন এলাকায় থাকা নাইস অ্যাপারেলসের নোটিশে অভিযোগ করা হয়, কয়েকজন শ্রমিক কারখানার প্রধান ফটকে বাধা দিয়েছেন এবং অন্য শ্রমিকদের কাজে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। অন্যদিকে, ওলিও অ্যাপারেলস কর্তৃপক্ষের ভাষ্য, শ্রমিকদের কাজে ফেরানো ও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই অবস্থায় নিরাপত্তা বিভাগের কাজ বাদে কারখানাগুলোর বাকি সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশে উৎপাদন ও অন্যান্য কার্যক্রম শুরুর সময় জানানো হবে বলে তারা জানিয়েছে। এর আগে, ১২ই অক্টোবর (সোমবার) থেকে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন

শুরু করেন। তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া মজুরি পরিশোধ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো। আন্দোলনকারীদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বারবার দাবি জানালেও সমাধান না মেলায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। এদিকে, বৃহস্পতিবারও আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকেরা এবং সড়ক অবরোধ করেন। এর ফলে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারায় বলা হয়েছে, বেআইনি ধর্মঘটের কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হলে ধর্মঘটে অংশ নেওয়া

শ্রমিকেরা বন্ধের সময়ের মজুরি পাবেন না। তবে ধর্মঘটে অংশ নেননি—এমন শ্রমিকদের মজুরি একই ধারার আওতায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা যায় না। তাদের বিষয়ে আইনের অন্যান্য প্রযোজ্য বিধান অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের