অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ October, ২০২৬

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৬ |
দেশে ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিদিন বিভিন্ন বয়সি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাকেন্দ্রে ভিড় করছে। অক্টোবরের প্রথম ৬ দিনে রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৯৬ জন। অর্থাৎ দৈনিক আক্রান্ত হয়েছেন ২০৯৯ জন। এ সময়ে ৪৪ জন অর্থাৎ ৭ জনের বেশি (৭ দশমিক ৩৩) রোগী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চাহিদার তুলনায় জায়গা সংকুলান না হওয়ায় সরকারি হাসপাতালের মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত অসংখ্য নারী, পুরুষ ও শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বুধবার জানানো হয়েছে, চলতি

বছর সেপ্টেম্বরে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলেছেন, অনিয়মিত বৃষ্টিপাতে যত্রতত্র জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার ওঠানামা, অপরিকল্পিত নাগরায়ণে পরিবেশদূষণসহ বিভিন্ন কারণে দেশে মশার প্রজনন বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী এডিস মশার বংশবিস্তার বাড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। যথাসময়ে চিকিৎসা না নেওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা মারা যাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর ব্যর্থতাও এর জন্য দায়ী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৬, ঢাকা বিভাগে (সিটি

করপোরেশনের বাইরে) ৩৪৭, ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২১২, ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ১৭১ এবং বিভাগ অনুসারে খুলনায় ৩৭৬, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৩৮ ও সিলেটে ১৪ জন রয়েছেন। বুধবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। নিপসমের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার বলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে, যার ধারাবাহিকতা অক্টোবরের প্রথমেও দেখা যাচ্ছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের সঙ্গে সামঞ্জস্য রেখে এডিস মশার প্রজননস্থল যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন ডেঙ্গু শুধু শহরকেন্দ্রিক নেই, প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকারের

প্রতিটি ইউনিটে প্রশিক্ষিত জনবল দিয়ে শক্তিশালী মনিটরিং টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম চালানো জরুরি। একই সঙ্গে কোনো এলাকায় ডেঙ্গুর ক্রস-ট্রান্সমিশন কত দ্রুত হচ্ছে, তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচিত হটস্পটগুলোয় দক্ষ ও চৌকশ টিম মোতায়েন করতে হবে।’ ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ, এটা ঠিক না-স্বাস্থ্যমন্ত্রী : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ, এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গুর জন্য যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। দিনরাত চিকিৎসা চলছে হাসপাতালগুলোয়। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।’ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৯০ শতাংশ। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু রোগীদের অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি। এ সময় বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১ ডিসেম্বর ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যাম্পেইন চলাকালে সারা দেশে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের