ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ |
কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গুপ্ত সংগঠন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ। আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে নড়াইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। গুপ্ত সংগঠন শিবিরের নড়াইল জেলা আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। ফরহাদ বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না। সেটা শিবির হোক আর যেই হোক, কলেজ ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে উন্মুক্তভাবে চলাফেরা করবে, লেখাপড়া করবে। কেউ জোর করে দখল

করতে এলে প্রতিহত করা হবে। নড়াইল জেলা গুপ্ত সংগঠন শাখার সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও নড়াইল জেলা শাখার সেক্রেটারী রোমান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক যায়েদ আহমাদ। জেলায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও কোরান উপহার দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, কলেজ পর্যায়ের গুপ্ত সংগঠন শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা