ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত

পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!

প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে

গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ

ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই

চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর

শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের সংগঠন যুবলীগের এক নেতার পৈতৃক বসতঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষরা। গতকাল ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, মির্জা শফিকুল ইসলাম বাঞ্ছারামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা। তার বাবা মরহুম জীবন মিয়াও দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্বপন নিজেও টানা তিনবার দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এ বাড়ির পুরোনো ঘরটির স্মৃতি জড়িয়ে রয়েছে। স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন এই পরিবারটি। এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় তারা এগিয়ে আসেন। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের পর রাজনৈতিক

সহিংসতার কারণে তারা এলাকা থেকে দূরে সরে রয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের ওপর ক্রমাগত হুমকি-ধমকির পাশাপাশি বাড়ি ও ভিটার দখল নিতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। এই বাড়িটি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র ছিল। তাই বাড়িটির ওপর অনেকদিন ধরেই প্রতিহিংসার নজর ছিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীদের। নিরাপত্তার কারণে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানালেন এই ঘটনার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মীরা যুক্ত ছিলেন। তাদের অনেককেই এলাকাবাসী চেনেন, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না। জানা যায়, গভীর রাতে হঠাৎ ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরোনো কাঠ ও টিনের তৈরি ঘরটিতে। আগুনের তীব্রতায় ঘরের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। পরে

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায়, ঘরটির ভেতরে থাকা অধিকাংশ সামগ্রীই পুড়ে ছাই হয়ে গেছে। নিকটস্থ এক প্রতিবেশী জানান, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ঘরটি ব্যবহৃত হয়ে আসছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর মির্জা শফিকুল ইসলাম স্বপন বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন। এই সুযোগে বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা তাদের বাড়িটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে বাড়ির মূল্যবান সামগ্রী লুটপাটও চালায়। দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক দানিস বলেন, স্বপন চেয়ারম্যানের এই ঘরটি ছিল একটি রাজনৈতিক ঐতিহ্য। এখান থেকেই ইউনিয়নের রাজনীতি ও চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হত। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মির্জা শফিকুল ইসলাম স্বপন

মোবাইলে বলেন, এটি আমার বাবার আমলের অনেক দামি কাঠের তৈরি প্রাচীন ঘর। এই ঘর আমাদের পরিবারের ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ইউনিয়নের মানুষের জন্য এবং এলাকার উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু প্রতিহিংসার কারণে আমাদের ঘরটি পুড়িয়ে দেওয়া হবে- এটা ভাবতেও পারছি না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত; পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে- এটাই আমার প্রত্যাশা। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা