রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৬

রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ |
জ্বালানি তেলের (ডিজেল) দাম বাড়লেও রেলের ভাড়া বাড়েনি। এক দশকে ডিজেলের দাম বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে। এ সময়ে রেলের ভাড়া বাড়ানো হয়নি। অথচ রেল ক্রমাগত লোকসান দিয়ে আসছে। প্রতিবছর রেল প্রায় পৌনে তিন হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে। সোমবার আবারও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে দাম ১৩৫ টাকা করা হয়েছে। রেলে প্রতিদিন প্রায় ২ লাখ লিটার ডিজেল প্রয়োজন হয়। অর্থাৎ এতে দিনে ৪০ লাখ টাকা খরচ বাড়বে। বছরে ব্যয় বাড়বে ১৪৬ কোটি টাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সড়ক, নৌ ও বিমানপথে ভাড়া বাড়ানোর হিড়িক লেগে যায়। কিন্তু রাজনৈতিক কারণে রেল ভাড়া বাড়ায় না। রেলওয়ে

অপারেশন ও রোলিংস্টক দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৬ সালে রেলের ভাড়া বাড়ানো হয়। রেলে প্রতিদিন প্রায় ২ লাখ লিটার ডিজেল প্রয়োজন হয়। ডিজেলের দাম বাড়ানোয় রেলের লোকসানও বাড়বে। এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপম আনোয়ার বলেন, এখন রেলের ডিজেল কিনতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। এতে লোকসান আরও বাড়বে। হঠাৎ ট্রেন ভাড়া বাড়ানো যায় না। বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি। কীভাবে লোকসান কমানো যায় এবং কীভাবে ভাড়া বাড়ানো যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। সাশ্রয়ী ও নিরাপদ বাহন রেলের ভাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের রোলিংস্টক দপ্তরের এক কর্মকর্তা বলেন, ২০১৬ সালে ট্রেনের ভাড়া

৭ থেকে ৯ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। সুফলহীন অনেক উন্নয়ন কর্মকাণ্ডের ঋণ পরিশোধ করতে হচ্ছে। এতে লোকসান বাড়ছে। ক্রমাগত লোকসানে চলা রেলের ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) প্রকৌশলী ফকির মো. মহিউদ্দিন বলেন, রেলের খরচ বেড়ে গেছে অনেকটাই। এছাড়া ইঞ্জিন ও কোচের অভাবে যথাযথভাবে ট্রেন পরিচালনা করা যাচ্ছে না। যাত্রীসেবা ও নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। নতুন নতুন ট্রেন পরিচালনা করতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহণ দপ্তরের এক কর্মকর্তা জানান, গণপরিবহণ হিসাবে রেলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু দিনের পর দিন লোকসান দিয়ে কোনো সংস্থাকে টিকিয়ে রাখা কঠিন। সাধারণ মানুষের ওপর বড় চাপ না দিয়ে অত্যন্ত সীমিত বা যৌক্তিক

হারে ভাড়া সমন্বয়ক করা উচিত। একই সঙ্গে পণ্য পরিবহণে নজর দিয়ে বিকল্প আয় বাড়ানো না গেলে লোকসানের চোরাবালি থেকে রেলের মুক্তি পাওয়া সম্ভব নয়। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল হোসেন বলেন, ট্রেন চলে ডিজেল দিয়ে। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় অতিরিক্ত মূল্য দিয়ে তেল কিনতে হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। রেলের ভাড়া বাড়ানো যায় কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব