ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি
রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান
কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন
পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া
রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান
তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না”
এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা
বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল
কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেটির জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে।
এতদিন এ ফি সাড়ে তিন হাজার টাকা থাকলেও এখন থেকে গুনতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ফি কার্যকর হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা সই করা এক পরিপত্রে জানানো হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমানুপাতিক হারে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয়পূর্বক ‘কল্যাণ
ফি’ (বিদেশগামী বা বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়কৃত) ২০১৫ সালে ধার্যকৃত ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো। এতে আরও বলা হয়, এ আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
ফি’ (বিদেশগামী বা বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়কৃত) ২০১৫ সালে ধার্যকৃত ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো। এতে আরও বলা হয়, এ আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।



