তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না”

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্তের কারণে শেখ হাসিনা সরকারের সময়ে সরকারপ্রধানের পদত্যাগ দাবি করতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে বর্তমান সরকার নির্বাচিত হওয়ায় একই ধরনের পরিস্থিতিতে সরকারের পদত্যাগ দাবি করা উচিত হবে না বলে মনে করেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ কথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারে না থেকে আগের মতো অ্যাক্টিভিস্ট থাকলে তিনি কী ভূমিকা নিতেন—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমি যদি এই সরকারে না থেকে অ্যাক্টিভিস্ট হতাম, তাহলে নিশ্চয়ই এটার প্রতিবাদ করতাম।

হাসিনার সময়গুলো প্রতিবাদ না শুধু, হাসিনার পদত্যাগ চাইতাম। এখন চাওয়া যাবে না, চাওয়া উচিত হবে না।’ শেখ হাসিনা সরকারের সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো পরিস্থিতিতে কেন পদত্যাগের দাবি করা হতো, তার ব্যাখ্যাও দেন তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনার সময় যখনই এ ধরনের সংকট হতো, পেঁয়াজের দাম ৩০০ টাকা হতো, দাম এত বাড়ত, আমরা বলতাম তুমি যাও।’ তাঁর ভাষ্য, ওই সরকারকে তাঁরা নিজেদের সরকার হিসেবে মনে করতেন না। তিনি বলেন, ‘ওই সরকারকে আমরা ওন করি নাই, এটা একটা লেজিটিমেট সরকার ছিল না। সো, আমরা পদত্যাগই চাইতাম, তুমি চলে যাও।’ বর্তমান সরকার সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, এটি একটি নির্বাচিত সরকার এবং এ কারণে সরকারের

প্রতি নাগরিকদের অবস্থানও ভিন্ন হওয়া উচিত। তিনি বলেন, ‘এই সরকার একটা নির্বাচিত সরকার। আমি প্রায় আগেই বলেছি, এটা আমাদের সরকার।’ তিনি বলেন, সরকারের নীতির সঙ্গে সবাই একমত নাও হতে পারেন। এমনকি অনেকে বর্তমান সরকারের প্রতীকে ভোটও দেননি। তবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে নির্বাচিত সরকারকে নিজেদের সরকার হিসেবে বিবেচনা করার কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের অনেকেই হয়তো এই সরকার, মানে এই মার্কায় ভোট দেই নাই, কিন্তু আমরা এই প্রক্রিয়ায়, ইলেকশনে পার্ট ছিলাম, আমরা পার্টিসিপেট করেছি, পরাজিত হয়েছি।’ ভবিষ্যতে নির্বাচনে পরাজিত হলেও একইভাবে নির্বাচিত সরকারকে মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে কোনো নির্বাচনে আমরা পরাজিত যদি হই, সেই সরকারকেও

আমরা ওন করব।’ তবে এর অর্থ সরকারের সমালোচনা করা যাবে না—এমন নয় বলে স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো সিদ্ধান্তের সমালোচনা হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটার সমালোচনা হবে, এটাকে আর একটু বেটারভাবে করা গেল কি না, আর একটু কম করা গেল কি না—এই সমালোচনা প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে আসবে।’ পুলিশের মনোবল নিয়েও কথা প্রেস ব্রিফিংয়ে পুলিশের ভূমিকা ও মনোবল নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। পুলিশের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মনোবলের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ঢিলেঢালা ভাব রয়েছে—এমনটি মনে করেন না বলে জানান। পুলিশকে অতীতে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটিকে ‘পুলিশিং’ হিসেবে

বিবেচনা করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘পুলিশের ঢিলেঢালা ভাব নেই। বরং পুলিশকে একসময় যে রকমভাবে ব্যবহার করা হয়েছিল, ওটাকে যদি আমরা পুলিশ মনে করি, পুলিশিং মনে করি, সেটা আমি ঠিক বলে মনে করি না।’ পুলিশের ‘মিলিটারাইজেশন’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের হাতে যুদ্ধের অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং কথায় কথায় গালি, মারধর ও গুলি করার মতো ঘটনা ঘটেছে। পুলিশের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, পুলিশ দেশের মানুষের সঙ্গে কাজ করে। অপরাধ করলেও একজন নাগরিক দেশেরই মানুষ—এই বিষয়টি পুলিশের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন। তাঁর ভাষায়, ‘পুলিশ জনগণের সাথে, দেশের জনগণের সাথে ডিল করে। আমি যদি ভুলও করি,

অপরাধও করি, আমি এ দেশের জনগণ। আমি তো আর্মি না। আর্মির বন্দুক থাকে শত্রু দেশের প্রতি তাক করা। পুলিশের বন্দুকও যদি থাকে, সেটা নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে থাকে।’ পুলিশকে ভবিষ্যতে আগের সেই চেহারায় না ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি পুলিশকে আমরা যে চেহারায় দেখেছি, এই চেহারায় পুলিশ আর কোনোদিন না যাক।’ পুলিশের মনোবল প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে পুলিশের মনোবলের অভাব আছে।’ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে এবং জনগণকেও পুলিশের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব