ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেল দোলনচাপায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় শরীফা নামের গণিত বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। তার বাবা স্থানীয় একটি মাদ্রাসার সুপার।
গতকাল ২০শে সেপ্টেম্বর, রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের নারী সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক ছাত্রী তার পায়ুপথে নিয়মিত
ইয়াবার চালান আনা-নেওয়া করতেন বলে হোস্টেলের একাধিক ছাত্রীর বরাতে জানা গেছে। রাতে কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় ইয়াবা কারবারি ছাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে ইয়াবাগুলো তার হেফাজতে রাখা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ইয়াবাগুলো হোস্টেলের ঠিক কোন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং মাদকের চালানটি কোথা থেকে আনা হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে
চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।