জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে উধাও হলেন পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ। গতকাল ২০শে সেপ্টেম্বর, রোববার সকালে এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯শে সেপ্টেম্বর রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রোববার সকালে মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সঙ্গে

থানায় আসে। ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে শনিবার রাতে তারা একসঙ্গে পালিয়ে যান বলে দাবি করেন তিনি। এদিকে, রহমত উল্লাহর ঘনিষ্ঠরা জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লং মার্চে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন রহমত, তার ভাবীও যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে তারা শুনেছেন। এরপর থেকেই রহমতের সাথে তাদের আর যোগাযোগ হয়নি। এদিকে, অভিযোগকারী ও মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের

বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব