যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ September, ২০২৬

আরও খবর

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ September, ২০২৬ |
ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ কলিম উদ্দিনের বয়স ৬০ বছর। তিনি পেশায় কৃষক। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে রিফাত নিজেকে যুবলীগের সক্রিয় কর্মী দাবি করলেও নেতা নন বলে জানিয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কলিম উদ্দিনকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, রিফাত আহমেদ যুবলীগের নেতা এবং তার নেতৃত্বে কিছুদিন আগে মিছিল হয়েছে। কাউলিপাড়া পুলিশ

ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে রিফাতের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, রিফাতকে বাড়িতে না পেয়ে তার বাবা কলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, ‘তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। সে কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তবে কলিম উদ্দিনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং তিনি আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না বলে জানিয়েছেন ওসি নিজেই। তার ভাষ্য, ‘তার নামে কোনো মামলা ছিল না। তিনি আওয়ামী লীগের সমর্থক—এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য তাদের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়েন।

পুলিশ পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। এ সময় বাড়িতে তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের বউ ছিলেন। হাসিনা বেগমের ভাষ্য, পুলিশ প্রথমে তাদের ছেলে রিফাতের বিষয়ে জানতে চায়। রিফাত বাড়িতে থাকেন না এবং রাজনৈতিক কারণে তার সঙ্গে পরিবারের যোগাযোগ নেই—এ কথা জানানোর পর পুলিশ তার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, ‘আমার স্বামী কৃষক, তিনি রাজনীতি করেন না। তার নামে কোনো মামলাও নেই। ছেলে রাজনীতি করে বলে আমার স্বামীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করে হয়রানির মধ্যে ফেলে দিল।’ কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তারও দাবি করেন, তার বাবা কোনো

রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ভাই রিফাত বাড়িতে আসেন না এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগও নেই। ভাইকে না পেয়ে পুলিশ তার বাবাকে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে রিফাত আহমেদ নিজেকে যুবলীগের সক্রিয় কর্মী দাবি করে বলেন, তিনি কোনো নেতা নন। পুলিশের অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমি যুবলীগের কোনো নেতা নই, সক্রিয় কর্মী, মিছিলের নেতৃত্ব দিয়েছি। আমার জন্য পুলিশ হয়রানি করতে আমার বাবাকে গ্রেপ্তার করেছে।’ পুলিশ জানিয়েছে, রিফাতকে গ্রেপ্তারের জন্যই তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের সময় তিনি সেখানে ছিলেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব