‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ September, ২০২৬

আরও খবর

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ September, ২০২৬ |
অবৈধ ও ফরমায়েশি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী পালিত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে কর্মসূচিতে সংহতি ও সহযোগিতা জানানোয় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রোববার আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বলে যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটির দাবি, মানুষের অংশগ্রহণ ও সমর্থন দেশে বিরাজমান ক্ষোভ, প্রতিবাদ এবং ন্যায়বিচারের প্রত্যাশার বহিঃপ্রকাশ। এর আগে গত ১৬ সেপ্টেম্বর যুবলীগের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে ১৬ থেকে

১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছিল। যুবলীগ বলছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবির প্রতি মানুষের অবস্থানকে তুলে ধরেছে। সংগঠনটির ভাষ্য, এই কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে তাদের রাজনৈতিক আন্দোলনের পথ আরও সুগম হয়েছে। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংহতি প্রকাশ করা সবাইকে ধন্যবাদ জানিয়েছে যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এদিকে কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা, চেকপোস্ট, মিছিল এবং বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর এসেছে। যুবলীগের বিবৃতিতে বলা হয়, ‘এ-যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে সত্যের, অন্ধকারের বিরুদ্ধে আলোর।’ দেশ ও মানুষকে রক্ষার জন্য অন্ধকার দূর করার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, তাদের রাজনৈতিক প্রত্যাশা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। বিবৃতিতে বলা হয়, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় রয়েছে এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তি সম্ভব। বিবৃতির শেষাংশে যুবলীগ ‘জনগণের বিজয় অবশ্যম্ভাবী’ বলে উল্লেখ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব