যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ September, ২০২৬

যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও)

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ September, ২০২৬ |
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি আজ রোববার (২০ সেপ্টেম্বর) পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে এই কর্মসূচি দেওয়া হয়। আওয়ামী লীগ এতে সমর্থন জানিয়েছে। কর্মসূচি সামনে রেখে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় আড়াইশো পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গত দুই দিনে রাজধানীতে হাতবোমা বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। সারাদেশে ব্যাপক সড়ক বা মহাসড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি সফল করার কোনো বড় পরিসরের প্রতিবেদন এখনো প্রধান সংবাদমাধ্যমে উঠে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর, শরিয়তপুর, কুমিল্লার

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যুবলীগের কর্মীরা রাস্তায়গাছের গুড়ি ফেলে রেখে মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করছেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে কথিত ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর রায়ের প্রতিবাদ ও ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে, নেতাকর্মিরা মিছিলের আয়োজন করেছে। এর আগে শরীয়তপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে স্বল্প সময়ের ঝটিকা মিছিল, সিরাজগঞ্জে ভোরে মহাসড়কে ঝটিকা মিছিল এবং গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন চলাচল বাধাগ্রস্থ করার খবর পাওয়া গেছে। ভিডিও প্লেয়ার পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কর্মসূচির বাস্তবায়ন ও যানবাহন চলাচলের ওপর প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব