একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৬

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ |
রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, মালিবাগ, মগজাবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ১৯শে সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর থেকে রাত আটটার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় থানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, রাত পৌনে আটটার দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে কারা, কোন দিক থেকে এসব হাতবোমা ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে

সন্ধ্যা ছয়টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে একটি ককটেল ছোড়া হয়। সেটি সড়কে পড়ে বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে। বনানী থানার এসআই মো. তারেক বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে কেউ একটি ককটেল নিচে ছুড়ে মারে। সেটি বিস্ফোরিত হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি

হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনাতেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া মগবাজারেও দুটি হাতবোমা বিস্ফোরণের তথ্য মিলেছে। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর এসব বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলগুলোতে পুলিশ কাজ করছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বা একই সূত্রে ঘটনাগুলো ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব