ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা

ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান

৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল

‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে

আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা!

ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
প্রেমের সম্পর্ক, কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃতি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ১৪ই সেপ্টেম্বর, সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাহিদ তার এই বয়সেই একাধিক বিয়ে গোপন রেখে প্রতারণা ও ব্ল্যাকমেলিংয়ের মতো অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ভুক্তভোগী পরিবারের অনুসন্ধানে উঠে এসেছে। এজাহারে জানা যায়, প্রায় চার

মাস আগে ভুক্তভোগীর বোন একটি শপিং কমপ্লেক্সে জাহিদের দোকানে ঘড়ি কিনতে গেলে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে অভিযুক্ত জাহিদ এআই বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণীর মুখাবয়ব বসিয়ে আপত্তিকর ছবি তৈরি করেন। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। সর্বশেষ গত ১০ই সেপ্টেম্বর দুপুরে মিরের বাজারের একটি গেস্ট হাউসে ও বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের পেছনের পরিত্যক্ত আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন কোয়ার্টারে নিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় এবং গোপনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের চাপ দিলে জাহিদ ওই নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস করার হুমকি দেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান,

লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’