অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
সেপ্টেম্বর ও অক্টোবরে অস্ট্রেলিয়া এবং ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপের হতাশা ভুলে নতুন করে দল পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত এই স্কোয়াডে ফেরানো হয়েছে চেলসির দুই ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও এস্তেভাওকে। বিশ্বকাপে নেইমারকে জায়গা দিতে গিয়ে যেসব খেলোয়াড় বাদ পড়েছিলেন, তাদের মধ্যে জোয়াও পেদ্রো অন্যতম। ওই আসরে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়ার আগপর্যন্ত সেলেসাওদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এস্তেভাও। বিশ্বকাপের পর এটিই আনচেলোত্তির প্রথম দল ঘোষণা। এতে বেশ কিছু নতুন মুখ ডাক পেয়েছেন। যাদের মধ্যে রয়েছেন দুই গোলকিপার পেদ্রো মরিসকো ও ওতাভিও, ডিফেন্ডার মাউরো জুনিয়র

এবং দুই মিডফিল্ডার ব্রেনো বিদন ও গাব্রিয়েল বোন্তেম্পো। নতুনদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদের ওপরও আস্থা রেখেছেন আনচেলোত্তি। দলে ফিরেছেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া, মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালহায়েস ও মারকুইনিয়োস। তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নিয়মিত মুখ। ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া নেইমারের পাশাপাশি ডাক পাননি মিডফিল্ডার কাসেমিরো ও গোলকিপার আলিসন। সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউন্সভিল ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে সেলেসাওরা। ব্রাজিল স্কোয়াড: গোলকিপার: উগো সুজা (করিন্থিয়ান্স), পেদ্রো মরিসকো (কুরিতিবা), ওতাভিও (ক্রুজেইরো)। ডিফেন্ডার: আর্থার দিয়াস (অ্যাথলেতিকো পারানায়েন্সে), দোগলাস সান্তোস (জেনিত সেন্ট পিটার্সবার্গ), গাব্রিয়েল

মাগালহায়েস (আর্সেনাল), জাইর কুনহা (নটিংহাম ফরেস্ট), মারকুইনিয়োস (প্যারিস সেন্ট জার্মেই), মাথেউজিনহো (করিন্থিয়ান্স), মাউরো জুনিয়র (পিএসভি আইন্দহোভেন), ভিতর রেইস (ম্যানচেস্টার সিটি), ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রেনো বিদন (করিন্থিয়ান্স), ব্রুনো গিমারেস (আর্সেনাল), দানিলো (বোতাফোগো), দোগলাস লুইজ (জুভেন্টাস), গাব্রিয়েল বোন্তেম্পো (সান্তোস)। ফরোয়ার্ড: এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), জোয়াও পেদ্রো (চেলসি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সামুয়েল লিনো (ফ্ল্যামেঙ্গো), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি