এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
ইউরোপের যেমন ‘শেনজেন ভিসা’ আছে, যার মাধ্যমে একটি ভিসা দিয়েই একাধিক দেশে ঘুরে আসা যায়—ঠিক তেমনই এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ঘুরে দেখার অসাধারণ সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত এই ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই। ৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, এই নতুন ব্যবস্থাটি চালু হলে বিদেশি পর্যটকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ অনেক সহজ হবে। একটি মাত্র ভিসা হাতে থাকলে পর্যটকরা বিনা বাধায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—এই ছয়টি দেশে যেতে পারবেন। ভিসার ফি, মেয়াদ বা চালুর একদম সঠিক তারিখ

এখনো আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, বিভিন্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো এটি দ্রুত চালু করতে একযোগে কাজ করছে। এই যুগান্তকারী উদ্যোগের শুরুটা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, যখন ছয় দেশের পর্যটন মন্ত্রীরা এক বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দেন। পরের মাসেই স্বরাষ্ট্রমন্ত্রীরা এতে চূড়ান্ত সায় দেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগ পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের মানুষের কাছে একটি একক পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে। শুধু পর্যটকদের জন্যই নয়, নিজেদের দেশের নাগরিকদের যাতায়াত সহজ করতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন—আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে একটি নতুন বিমান ভ্রমণ সুবিধা চালু হয়েছে। সেখানে যাত্রীরা প্রথম বিমানবন্দরেই সব ধরনের ডিজিটাল ও বায়োমেট্রিক

ইমিগ্রেশন শেষ করে ফেলেন। ফলে অন্য দেশে নেমে তাদের আর দ্বিতীয়বার পাসপোর্ট চেক করানোর লাইনে দাঁড়াতে হয় না। সব মিলিয়ে, মুক্ত বাণিজ্য ও সহজ যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে এক সুতোয় বাঁধার যে বড় পরিকল্পনা চলছে, এই সমন্বিত ভিসা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি চালু হলে বিশ্বজুড়ে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যের দুয়ার আরও সহজ ও সুন্দরভাবে খুলে যাবে। সূত্র: খালিজ টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত