ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’ হলেন ৬১৩ শ্রমিক
ভেনিসে বাঁধন-কে হেনস্তাকারী ইতালিপ্রবাসী মনিরুলের বাড়িতে মব নিয়ে হাজির মবহোতা আয়াস, তথ্যদাতা আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রহস্যময় কর্মকান্ড থামছেই না; এবার পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত
রাজশাহী-কলকাতা নতুন ট্রেন সার্ভিস চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ
রোগ সারাতে এসে আরো অসুস্থ হওয়ার শংকায় রোগীরা: আনোয়ারায় লোডশেডিং ও তেলের অভাবে বেহাল স্বাস্থ্য কমপ্লেক্স
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার
খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অনুমতি ছাড়াই কনসার্টের আয়োজন করা এবং অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর পার্কে এই কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশনের কথা ছিল কলকাতার জি বাংলার রিয়েলিটি শো “সা রে গা মা পা”-খ্যাত শিল্পী মাইনুল আহসান নোবেলের।
তবে নোবেল মঞ্চে ওঠার আগমুহূর্তে উপস্থিত দর্শকদের একাংশ শেখ হাসিনার নামে বিভিন্ন রাজনৈতিক স্লোগান
দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে স্লোগান থামানোর চেষ্টা করা হয় এবং অনুষ্ঠানটি রাজনৈতিক নয় বলে ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত সোয়া ৯টার দিকে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কনসার্টে অনাকাঙ্ক্ষিত স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতা ও দায়বদ্ধতার অভিযোগে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করা হয়েছিল। এদিকে গোপালগঞ্জের
পুলিশ সুপার মো. হবীবুল্লাহ জানান, পুলিশের অনুমতি ছাড়াই কনসার্টের আয়োজন করা হয়েছিল এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকেরা একত্র হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণেই হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।