খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৬

খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ |
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পররাষ্ট্রমন্ত্রী খলিলকে দুই মাসের জন্য নিউইয়র্কে পাঠানোর পর তাঁর ব্যবহৃত রুমটি দখলে নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রুমটির সঙ্গে থাকা ওয়াশরুম বড় করে বাথরুমে রূপান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খলিল দুই মাসের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতির মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর ব্যবহৃত রুমটি হুমায়ুন কবির নিজের দাপ্তরিক কাজে ব্যবহার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও আলোচনা রয়েছে। সূত্রের দাবি, শুধু রুম ব্যবহারেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। রুমটির সঙ্গে থাকা ওয়াশরুমের পরিসর বাড়িয়ে সেখানে বড় বাথরুম তৈরি

করা হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে মন্ত্রণালয়ে একঘরে করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণের পর থেকে শামা ওবায়েদের সঙ্গে প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে দূরত্ব তৈরি হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শামা ওবায়েদ। তাঁর অনুপস্থিতি নিয়েও মন্ত্রণালয়ের ভেতরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি কেন উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন

তৈরি করেছে। একই সঙ্গে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে রুম দখল, ওয়াশরুম সংস্কার এবং শামা ওবায়েদকে একঘরে করার অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির কিংবা শামা ওবায়েদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব