ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৬

ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৬ |
নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বিধ্বংসী বন্যার কারণে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় দেশটি থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। এতে বলা হয়েছে, গত সপ্তাহের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত দুটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রকল্প দুটি হল- ২২.১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। প্রতিবেদন থেকে জানা যায়, বর্ষাকালে নদীর পানি বাড়লে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে। যা রপ্তানি করা হয়। বাংলাদেশ

সদ্যই ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের বিদ্যুৎ আনছিল। তবে এখন এ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কাটমান্ডু পোস্টের খবরে বলা হয়, চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে ভারতের কাছে ২১.৪ মেগাওয়াট এবং ত্রিশূলীর কেন্দ্র থেকে ১৮.৬ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমোদন ছিল। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যও এই দুটি প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে নেপাল মার্কিন ডলারে অর্থ পেয়ে থাকে। কিন্তু রপ্তানি বন্ধ হওয়ার পর সেই অর্থ প্রাপ্তি আপাতত থমকে গেল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দুটি কেন্দ্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ভারতকে বিকল্প হিসেবে অন্য প্রজেক্ট থেকে বিদ্যুৎ

পাঠানোর সুযোগ দিতে অনুরোধ করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা