তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার

দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র

অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি

টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র

শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে

ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী!

১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ

তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ |
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন দুই আসামীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। তারা হলেন- মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলম। গত মঙ্গলবার নোটিশ জারি হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমকে মামলাটির তদন্তে গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন দেখা দিলে সন্দেহভাজন দুজনের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। কিন্তু তার আগেই দেশ ছেড়ে পালিয়ে

যায় দুজন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পলাতকদের আন্তর্জাতিকভাবে শনাক্ত ও অবস্থান নির্ণয় এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারির অনুরোধ জানায় পিবিআই। তাদের অনুরোধে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা রেড নোটিশ জারির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। মামলা সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র যাচাই শেষে ইন্টারপোল গত ১ সেপ্টেম্বর দুজনের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করে। রেড নোটিশ জারির পর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, এর ফলে ইন্টারপোলের সদস্য দেশসমূহের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযুক্তদের শনাক্ত ও অবস্থান নির্ণয়ে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা প্রদান করতে পারবে। কোনো দেশে তাদের অবস্থান শনাক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন ও প্রযোজ্য আন্তর্জাতিক

সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তনু হত্যা মামলায় এখন পর্যন্ত তদন্তে আলোচনায় এসেছে চার জনের নাম। ২০২৬ সালে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার আওতায় আসা তিনজন হলেন তৎকালীন সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলম। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ২২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরে জুলাইয়ে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও তনুর সহপাঠী ফয়সাল আহমেদ ওরফে রাব্বীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাসদস্য জাহিদুজ্জামান জাহিদ, শাহীন আলম দেশের বাইরে পালিয়ে গেছেন। তনুর সহপাঠি রাব্বী মালয়েশিয়াতে অবস্থান করছে। আর জাহিদ ও শাহীনের সর্বশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেয়েছিল পুলিশ। এরপর থেকে তাদের মোবাইল

ফোন বন্ধ রয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, জাহিদ ও শাহীন দেশ ছেড়ে পালিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আত্মগোপনে রয়েছেন। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্ত করে থানা পুলিশ। পরে তদন্তভার যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। এর কয়েক দিন পর মামলা যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। তদন্তের শুরুতেই ময়নাতদন্ত নিয়ে তৈরি হয় জটিলতা। প্রথম ময়নাতদন্তে তনুর

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। পরে আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে তুলে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। এর মধ্যে তনুর পোশাকসহ বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ২০১৭ সালে সিআইডি জানায়, তনুর পোশাক থেকে তিন পুরুষের শুক্রাণুর ডিএনএ পাওয়া গেছে। এ তথ্য মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়। তবে ওই ডিএনএ কার—তা শনাক্ত করা সম্ভব হয়নি। একই বছর অক্টোবর মাসে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তদন্তকারীরা বিভিন্ন ব্যক্তির তথ্য যাচাই করেন এবং ডিএনএসহ অন্যান্য আলামত নিয়ে কাজ চালিয়ে যান। কিন্তু দীর্ঘ তদন্তের পরও মামলায় কোনো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়নি। প্রায় সাড়ে চার বছর সিআইডির তদন্ত চলার পর ২০২০ সালের ২১

অক্টোবর মামলাটি পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ে হস্তান্তর করা হয়। পিবিআইও দীর্ঘ সময় ধরে তদন্ত চালায়। এর মধ্যেই তদন্ত কর্মকর্তাও পরিবর্তন হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। এরপর নতুন করে পুরোনো আলামত, ডিএনএ প্রোফাইল ও সন্দেহভাজনদের বিষয়ে কাজ শুরু হয়। ২০২৬ সালে তদন্তে নতুন করে গতি আসে। আদালতের নির্দেশে সন্দেহভাজন কয়েকজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। এরপর এপ্রিল মাসে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়। একই সময়ে তদন্তে তনুর পোশাক থেকে আগে পাওয়া তিন পুরুষের ডিএনএর বাইরে আরেক পুরুষের

ডিএনএ প্রোফাইল পাওয়ার তথ্য সামনে আসে। এ পর্যন্ত গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ প্রোফাইলিং হয়েছে। তবে তনুর আলামতের সঙ্গে হাফিজুরের ডিএনএ ম্যাচ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী! ১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ‘নেট মিটারিং নীতি’ নতুন মোড়কে ‘রুফটপ সোলার’ রূপে হাজির! অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং