ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বা বিক্রি এবং পরিচালনা পর্ষদের ভেতরের ক্ষমতা দখলের দ্বন্দ্বকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী জশুয়া কুশনার। বিশ্ব ফুটবলের অভ্যন্তরীণ ‘রাজনৈতিক টানাপোড়েন’ এবং সমালোচনার কথা জানতে পারলে তার প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হতো না বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যখন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে মুখ খুললেন ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘থ্রাইভ ক্যাপিটাল’-এর প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া বলেন, ‘আমরা বিশ্ব ফুটবলের অভ্যন্তরীণ রাজনৈতিক

পরিস্থিতি এবং কিছু পক্ষ কতদূর পর্যন্ত যেতে পারে, তা বুঝতে ভুল করেছিলাম। পরিস্থিতি যদি এমন রূপ নেবে জানতাম, তবে আমরা এতে জড়িত হতাম না।’ ফিফার বাতিল হওয়া ওই প্রস্তাবিত পরিকল্পনায় একটি নতুন ২০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ছিল, যা ফিফার সকল টুর্নামেন্টের বাণিজ্যিক ও পরিচালনা স্বত্ব নিয়ন্ত্রণ করত। এর মাধ্যমে সংগ্রহ করা ৪.২ বিলিয়ন ডলার ফিফার ২০০টিরও বেশি সদস্য দেশের অবকাঠামো উন্নয়নে ব্যয় করার কথা জানানো হয়। তবে উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন একে একটি ‘অস্বচ্ছ ও গোপনীয় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়ে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন। বর্তমানে উয়েফা সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। এই মামলার অংশ

হিসেবে নিউ ইয়র্কের আদালতে আবেদন জানিয়ে জশুয়া কুশনার ও তার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাসঙ্গিক নথি তলব ও সাক্ষ্য গ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। তবে কুশনার বা তার প্রতিষ্ঠানকে কোনো অপরাধে অভিযুক্ত করা হয়নি। সংকটের বিষয়ে কুশনার আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে ফুটবলের অর্থ গুটিকয়েক দেশের হাতেই সীমাবদ্ধ থেকেছে। সব সদস্য দেশের ফুটবলের সমমানের উন্নয়ন এবং উদীয়মান প্রতিভাদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এমন উদ্যোগের কথা ভাবা হয়েছিল। সিদ্ধান্তটি বাধ্যতামূলক ছিল না, সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমেই এটি নির্ধারিত হওয়ার কথা ছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক নিয়েই বনে যাচ্ছেন জেলেরা পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা নিজ বাসভবনে মিললো মমতার ভাইঝির মরদেহ ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা