‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা

অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি

খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব!

সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার

‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার বড় প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ—এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর। গতকাল ৩০শে আগস্ট, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে তিনি এই নতুন চুক্তির বিষয়টি প্রকাশ্যে আনেন। এক্স পোস্টে সার্জিও গোর লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সেরা কর্মসংস্থান সৃষ্টিকারী রাষ্ট্রপ্রধান। দেশটিতে লাখ লাখ উচ্চবেতনের চাকরি সৃষ্টি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।” চলতি সপ্তাহের নতুন এই কূটনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অবিশ্বাস্য চুক্তি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ বোয়িং কোম্পানির কাছ থেকে অতিরিক্ত আরও বোয়িং উড়োজাহাজ কিনতে শত কোটি (বিলিয়ন) ডলার ব্যয়ের অঙ্গীকার করেছে, যা তাদের পূর্ববর্তী প্রাথমিক অর্ডারকে অনেক বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট আমেরিকা ও অংশীদার দেশগুলোকে আবার সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন।” উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী শুল্ক চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশ মোট ২৫টি বোয়িং বিমান কেনার ব্যাপারে প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১লা মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সই করে, যার মাধ্যমে ৩.৭ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা) ব্যয়ে প্রথম দফায় ১৪টি উড়োজাহাজ কেনা নিশ্চিত

করা হয়। গোরের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ এখন অবশিষ্ট ও অতিরিক্ত বিমান কেনার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিশ্রুতি বাড়াল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের